
খুলনার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে সরবরাহের উদ্দেশ্যে আনা প্রায় ৩ লাখ পারশে মাছের পোনা জব্দ করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। পরে জব্দকৃত পোনাগুলো শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে আইন বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে পৌর সদরের শিববাটী ব্রিজ সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুন্দরবন ও আশপাশের নদ-নদী থেকে অবৈধভাবে আহরণ করা বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত পোনাগুলো তাৎক্ষণিকভাবে শিবসা নদীতে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ সংশ্লিষ্টরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধভাবে পোনা আহরণ ও পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলীয় এলাকার একটি অসাধু চক্র সুন্দরবন ও সংলগ্ন নদ-নদী থেকে পারশেসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা সংগ্রহ করে স্থানীয় মৎস্য চাষি ও চিংড়ি ঘেরে সরবরাহ করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...