
খুলনার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৯ মে) সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অবসরপ্রাপ্ত), লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম সুলতানা, মোহনা আক্তার রিনি, জান্নাতুল, জয়নাব, সাদিয়া, পরিবেশকর্মী গনেশ দাস, শাহিনুর হোসেনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বৃক্ষ নিধন এবং শিল্প-কারখানার বিস্তারের কারণে দিন দিন পাখিদের আবাসস্থল ও খাদ্যের উৎস কমে যাচ্ছে।
ফলে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়ছে। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে পরিযায়ী পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র, কাঠ ও টিন দিয়ে তৈরি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...