
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় ২০২৫-২৬ অর্থ বছরে ৪২৩ মেট্রিক টন বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সংশ্লিষ্ট খাদ্য বিভাগ।
জানা যায়, এ বছর অত্র উপজেলায় ৫ হাজার ৯৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবাদকৃত জমি থেকে ১৮ হাজার ২৪২ মেট্রিক টন বোরোধান উৎপাদন হয়েছে বলে উপজেলা কৃষি অফিস জানান।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ,জিএম শাহেদুজ্জামান বাবু, মাহবুবুর রহমান, কৃষক আব্দুল খালেক, বিশ্বনাথ দাশ, অনাথ বন্ধু মন্ডল, ভবতোষ বাছাড়, আব্দুল মালেক, প্রণব সরদার ও সুভাষ সরকার সহ অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...