
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’এর ৩৭ ও ৫৩ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে মডার্ন বেকারিকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে পৌর সদরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত মডার্ন বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে মডার্ন বেকারির মালিক মোঃ আমিনউল্লাহ আজীজি কে দশ হাজার জরিমানা আদায় করা হয় এবং তাহাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
উক্ত অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সদস্য বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...