
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ “বাংলার পাট বিশ্বমাত, পাট-শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যর আলোকে পাইকগাছায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ পাটচাষীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যলয়ে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাস।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য, এফওএফ বিসিআরএল প্রকল্পের কর্মকর্তা শিশির হালদার, অফিস সহকারী প্রিন্স মন্ডল।
উল্লেখ্য, এবছর উপজেলায় মোট ৫ জনকে শ্রেষ্ঠ পাটচাষীর পুরষ্কার দেওয়া হয়েছে এর মধ্যে উপজেলার কপিলমুনি ইউনিয়নের মোশাররফ হোসেন, হরিঢালীর মোঃ খালেক জমাদ্দার, গদাইপুরের মোঃ সবুর রেজা,রাড়ুলীর আসাদ মোড়ল ও চাঁদখালীর স্বপন কুমার ঘোষ শ্রেষ্ঠ পাটচাষী নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...