
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্রিজের নিচে মালোপাড়া এলাকার সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়াই সম্প্রতি সরকারি জমির ওপর একটি পাকা স্থাপনা নির্মাণ করেন।
বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি অপসারণ করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হলে তা বরদাস্ত করা হবে না।
ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...