
এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
ডা. মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম, আব্দুল মমিন সানা, ওসি অপারেশন জুলফিকার আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের আমির মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডা. সুজন কুমার সরকার ও শাকিলা আফরোজসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি রোগীদের ভোগান্তি কমিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব করার বিষয়েও আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন