
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপির দুই সাবেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—চাঁদখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান গাজী (হবি মেম্বর) এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জুয়েল।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ এবং সদস্য সচিব এসএম ইমদাদুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে পূর্বে দল থেকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদন এবং দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে ২ ডিসেম্বর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকসহ তৃণমূলের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...