
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ ঐতিহ্যবাহী পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার -২০২৩ লাভ করেছে। গত ২ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় সমবায় অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে ব্যবসায়ী সমবায় সমিতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতিকে জাতীয় সমবায় পুরস্কার হিসেবে স্বর্ণপদক, ১ লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ শাহানারা খাতুন ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরিফুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির সমিতির নেতৃবৃন্দ বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। উল্লেখ্য সমবায়ের তীর্থ স্থান হিসাবে খ্যাত অত্র উপজেলায় ৫ শতাধিকের বেশি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে।

যার মধ্যে বেশির ভাগ সমিতি ঋন কার্যক্রমের সাথে যুক্ত বেশি। অত্র উপজেলা একদিকে যেমন সমবায়ের তীর্থ স্থান, তেমনি কাঁকড়া উৎপাদন ও রপ্তানির জন্য অত্র এলাকা অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন তথ্য মতে অত্র উপজেলা থেকে বছরে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন কাঁকড়া উৎপাদন ও রপ্তানি হয়ে থাকে।
চাষ থেকে শুরু করে বিপণন পর্যায়ে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এদিকে ব্যবসায়ীদের কাঁকড়া উৎপাদন ও বিপননে সার্বিক সহযোগিতা করতে ২০০১ সালের ৬ আগস্ট গঠন করা হয় পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। যার নিবন্ধন নং ৫২ কে। বর্তমানে সমিতির ৩২৮ জন সদস্য রয়েছে।
সমিতির মাধ্যমে শেয়ার সঞ্চয় আদায় পূর্বক পূঁজি গঠন, ঋন বিতরণ ও আদায়ের মাধ্যমে ব্যবসায়ী ও সদস্যের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন, পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং চীন, তাইওয়ান, হংকং, মালয়েশিয়ায় কাঁকড়া রপ্তানি করার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। সমিতির মাধ্যমে ইতোমধ্যে ২৩ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
সমিতির আওতায় গড়ে উঠেছে দেড় শতাধিক কাঁকড়া ডিপো। বর্তমানে সমিতির ১ কোটি ৩৫ লাখ টাকার মূলধন সহ বিভিন্ন সম্পদ রয়েছে। মসজিদ মার্কেটে সমিতির অনূকূলে ৩ টি ঘর রয়েছে, শিববাটী মৌজায় নিজস্ব ২ বিঘা জমি রয়েছে।
কাঁকড়া পরিবহনের জন্য ৫ টি পিকআপ রয়েছে এছাড়া দুই শতক জমির উপর নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে। সমিতির কার্যক্রমের পাশাপাশি সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ কে সার্বিক সহযোগিতা সহ যথাযথ ভাবে জাতীয় দিবস উদযাপন করা হয়।
এভাবেই নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে ঐতিহ্যবাহী সমবায় সমিতিটি। প্রথমবারের জাতীয় সমবায় পুরস্কার লাভ করায় সমবায় বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিরামন মন্ডল ও সাধারণ সম্পাদক শিবপদ নাথ সহ সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির বলেন ভালো কার্যক্রমের জন্য পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার লাভ করেছে। এ অর্জনের সকল কৃতিত্ব সমিতির সকল সদস্যের। তিনি বলেন আমি অত্র উপজেলায় পৌনে দুই বছর কর্মরত রয়েছি। এসময়ের মধ্যে এনিয়ে পর পর দুই বছর অত্র উপজেলার দুটি ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় পুরস্কার লাভ করেছে।
এর জন্য আমি অত্যন্ত ধন্য এবং গর্বিত। এমন অর্জন অত্র এলাকার জন্য গর্বের বিষয়। সমবায় দপ্তরের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সকল সদস্য কে অভিনন্দন জানাই।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...