
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে মনোনয়ন পেয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত করে।
দলীয় সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংরক্ষিত নারী আসনের জন্য মাধবী মার্মাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এ অঞ্চলের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
অ্যাডভোকেট মাধবী মার্মা বর্তমানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং স্থানীয় প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মনোনয়নের বিষয়টি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন মহল।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...