
মোঃ জমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৩ মে) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী। এর আগে গত শুক্রবার বিকেল ৪ টায় ঢাকার সাভার থানা এলাকার এক অটো স্ট্যান্ড থেকে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পীরগাছা থানার এসআই রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত আব্দুর রশীদ (৪৫) কাউনিয়া থানার হরিচরণ লস্কর (বালাপাড়া) এলাকার মেহের আলীর পুত্র।বৈবাহিক সূত্রে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে গত দশ বছর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে।
থানার মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের এক কৃষকের মাদ্রাসা পড়ুয়া কন্যাকে বাড়িতে রেখে তার পিতা ও মাতা কাজে যায়। ঘটনার দিন গত ২২ এপ্রিল দুপুরে ওই মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে একাকী পেয়ে যৌন লালসা মিটানোর কু প্রস্তাব দেন প্রতিবেশী আব্দুর রশিদ। ওই ছাত্রী এতে রাজী না হলে জোর পূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ সময় মাদ্রাসা শিক্ষার্থী চিৎকার দিলে প্রতিবেশিরা এসে ধর্ষক কে আটকানোর চেষ্টা করলে ধর্ষক পালিয়ে যায়। পরে মাদ্রাসা ছাত্রী মা কুলছুম বেগম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করে। তারপর থেকেই ধর্ষক পলাতক ছিলো।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ঢাকার সাভার থেকে ধর্ষককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে
মন্তব্য লিখুন
আরও খবর
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু