
ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব উদযাপনে ব্যস্ত ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। কেমন কাটছে তার পূজা সে সম্পর্কে জানিয়েছেন এ অভিনেত্রী।
পূজায় ছোটবেলার স্মৃতির কথা মনে করে অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। অনেক পরিকল্পনা থাকত, আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম, কখন পূজা আসবে।
এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে।’
এবারের পূজায় ঢাকাতেই আছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘পূজায় সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে, কারণ পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়।
পূজার বিকালগুলো পরিবারের সঙ্গে কাটাবো। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। তবে এখন আসলে পূজা এলেই মন খারাপ থাকে। এখনকার পূজায় আর আগের মতো খুশি খুশি লাগে না।’
মন খারাপ থাকার কারণ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে।
মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।
অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন এই নায়িকা। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু। কারণ তখন শাকিব খান মানেই তিনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...