
সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক বিশেষ দূত ইরিনা শুলগিন-নিওনির সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি বিশেষ প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্টকহোমে সুইডিশ পার্লামেন্ট ও পররাষ্ট্র দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে সুইডিশ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বিএনপি নেতারা। অন্যদিকে সুইডিশ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।
আরো ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল আবেদীন মোহন, কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু ও কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।
এছাড়া সুইডিশ পক্ষে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা এলিন এমেরিকস, বৃন্দা গঙ্গোপাধ্যায় লুন্ডমার্ক প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...