
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বুধবার সকালে তার পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচ থেকে লেকের পানিতে মোটরসাইকেলের নিচ থেকে তার লাশ পাওয়া যায়।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। পরে এদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ শাহিন রশিদ কাব্যের লাশ উদ্ধার করে।
তিনি জানান,উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...