
নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান(৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানাগেছে।
নিহত বিএনপি নেতা মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) ও পূর্ব দিয়াড়াপাড়া আজাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নিতপুর ইউপির বালাশহিদ মৌজার দক্ষিনে রনশদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম(৫৭), রহিমের ছেলে ইসমাইল(৩০) ও বারকুল্লার (২৫) সাথে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের।
মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান ঔই জমি মাপযোগের এক পর্যায়ে রহিম ও তার ছেলের সাথে কথাকাটাকটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। এসময় অন্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এসময় তার ভাই হামিদুল (৩৫) অপরপক্ষের মারপিটে আহত হয়েছেন। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করছে।
থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জোর প্রচেষ্ঠা চলছে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...