পোরশার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , ১০ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সুকুমার ঋষি পোরশা নওগাঁঃ নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার ক্ষতির দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী উপজেলার যুগিডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ৯ জুন দিবাগত রাতে দুর্বৃত্তরা শত্রুতাবশত বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার লিজকৃত পুকুরে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে গিয়ে তিনি বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভাসতে দেখেন।

তিনি আরও জানান, পুকুরটিতে প্রায় ২০ মন বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষক্রিয়ার ফলে অধিকাংশ মাছ মারা যাওয়ায় তার প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মনিরুল ইসলাম দোষীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা শুধু একজন মৎস্যচাষীরই নয়, এলাকার মৎস্য খাতের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর