
খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ফুটবল বিতরণ করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আব্দুল লতিফ, ক্রীড়া সংস্থার সদস্য জামিনুর রহমান রানা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, পাইকগাছা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজহারুল আলী, শাহিনুর রহমান রঞ্জু, পাইকগাছা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাশীষ সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সুস্থ, সবল ও মেধাবী হয়ে উঠবে, তেমনি মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকবে। শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার মোট ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফুটবল বিতরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...