
প্রকৃতিকে নষ্ট না করে স্থাপত্য নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম ও জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও আধুনিকায়নের সময় আমাদের পরিবেশ ও প্রকৃতির সুরক্ষার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখতে হবে। কংক্রিটের জঙ্গল তৈরি করে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়। ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করে তিনি বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। তাদের স্মৃতি চিরজাগরূক রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরতে এই ধরনের স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...