• দেশজুড়ে প্রধান সংবাদ
  • প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ২০ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

আগামী ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এ উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে বুধবার (২০ মে) দুপুরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপার।

দুপুর ১২টার দিকে ত্রিশালের অনুষ্ঠান ভেন্যু পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

তারা নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠানকে ঘিরে ত্রিশালজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইমরান হাসান
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মন্তব্য লিখুন

আরও খবর