
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট( এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় অভিমান করে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যার করেছে।
(১২ই জুলাই ২০২৫ ইং) শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ পাস করেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসাথে মিশতো। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
ও একজন মেধাবী শিক্ষার্থী ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমরা কেউ মেনে নিতে পারছি না। তার এই মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...