
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ অদ্য ১২/১১/২০২৪ খ্রিঃ সকাল ০৯.৪০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৪ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম (২৮) কে পরীক্ষার্থী বিকুল (১৯), রোল নং- ৫৫১০৬৩৬ সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ কালীন আটক করা হয়।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অদ্য ১২/১১/২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। মুল ফটকে পরীক্ষা শুরুর পূর্ব হতে আগত পরীক্ষার্থীদেরকে ফরিদপুর জেলা পুলিশের একটি টিম পরীক্ষার প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাতে থাকে।
পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে থাকাবস্থায় একপর্যায়ে ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম (২৮) পিতা-মৃত এস এম বিল্লাল শেখ, গ্রাম- মুরারীদহ, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর একটি প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের গেটে হাজির হয়ে তার হাতে থাকা প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান।
ডিউটিরত পুলিশ টিম প্রবেশপত্রে উল্লেখিত মূল পরীক্ষার্থীর ছবি ও ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম এর চেহারার সাথে অমিল দেখতে পান এবং ডিউটিরত পুলিশ টিম এর নিকট সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে সে প্রবেশপত্রে উল্লেখিত ঠিকানাটি নিজের বলে প্রথমত দাবী করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার নহে। তার প্রকৃত নাম এস এম শামীম (২৮) পিতা-মৃত এস এম বিল্লাল শেখ, গ্রাম-মুরারীদহ, থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর।
সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য ১০,০০০/- টাকা চুক্তি করে। টাকার বিনিময়ে সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাকালে তাকে আটক করা হয়।
তাৎক্ষণিক ডিউটিরত পুলিশ সদস্যগণ তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ছোট ব্লুটুথসহ একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রিক ডিভাইস (যাহার গায়ে কাগজের লেভেল লাগানো নাম্বার ও নামসহ Master Card লেখা) এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়। এস এম শামীমকে অপরের পরিচয় দিয়ে পরীক্ষা অংশগ্রহনের প্রবেশকালে আটক করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...