
ফরিদপুরে স্বপ্না (১৭) নামে আরো একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত স্বপ্না ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো স্বপ্না।
গতকাল রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত দু ‘দিনের ব্যবধানে মদ্যপানে ফরিদপুরে তিনজনের মৃত্যু হলো।
জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘুরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পারিবারিক সূত্র জানায়, রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে মদ্যপানের কথা স্বীকার করে।
তবে কখন কাদের সঙ্গে মদ্যপান করেছে তা জানায়নি। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) নামের সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী মদ্যপানে অসুস্থ হয়ে মারা যায়।
তবে কাদের সঙ্গে কখন তারা মদ্যপান করে সেটি জানা যায়নি। চরভাদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...