
হত্যা,চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনের জামিন এবং রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
সোমবার (১৪ অক্টোবর ) সকালে হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে আলাদা ২১ নাম্বার আসামি করে মামলায় আদালতে তোলা হলে এ আদেশ দেন বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা।
এ সময় জেলা কোর্ট চত্বরে শুনানি শেষে সাবেক এমপি আসামি সুজন’কে কারাগারে নেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছুরে মারার ঘটনা ঘটে।
এই মামলার বাদী ফজলে আলম(রাসেল) তিনি জানান, সাবেক এমপির এলাকায় ভূমিদস্যু চাঁদাবাজ সহ নানান অপকর্মের সাথে জড়িত ছিলেন।আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিরহমানুষের উপর অত্যাচার চালিয়ে যান।আশা করা হচ্ছে, বর্তমান সরকারের সময়ে ন্যায়বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করেন। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী’রা জানান, আসামিকে শুরুতে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদীপক্ষের আইনজীবী জামিন নামঞ্জুর সহ রিমান্ড এর আবেদন করলে বিচারক রমেশ কুমার দাগা বিচারের ন্যায় স্বার্থে রিমান্ড ও জামিন দুটাই নামঞ্জুর করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...