
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (১৭ জুন) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব ফাতেমা রহমান।
অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া খাতুন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন। সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক ইতি বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আলীম, শিক্ষার্থী লিমা আক্তার, প্রার্থনা মন্ডল ও ফারিহা বিনতে আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “নারী শিক্ষার প্রসারে ফসিয়ার রহমান মহিলা কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে একজন সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ উৎপল কুমার বাইন বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি কলেজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষার প্রতিটি ধাপে অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন ছাত্রী স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা কলেজের সুন্দর শিক্ষা পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কলেজের পক্ষ থেকে বিদায়ী ১২৯ জন শিক্ষার্থীর মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজকে একটি বুকশেলফ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর আকবর হোসেন।
পরে কেক কাটা, বিদায়ী মিলনমেলা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আবিরের রঙে রঙিন হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগি করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...