
আবুল হাসনাত তুহিন ফেনী:- আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। রবিবার (১৯ এপ্রিল) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সিভিল সার্জন জানান, হাম-রুবেলা নির্মূলে সরকারের নেওয়া বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় ফেনী জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনটি আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, “টিকাদান কার্যক্রম চলাকালে যেকোনো ধরনের এএইএফআই (Adverse Events Following Immunization) বা পার্শ্বপ্রতিক্রিয়া সঠিকভাবে শনাক্ত, ব্যবস্থাপনা ও রিপোর্টিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
হাম-রুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”।
তিনি আরও উল্লেখ করেন, টিকা সম্পূর্ণ নিরাপদ। গুজব বা ভয়ভীতিতে কান না দিয়ে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার সাইফুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন এবং ডা. আমির খসরু তারেক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি জোরদার করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত