
হাসনাত তুহিন ফেনী:-ফেনীতে গত ৪ আগস্ট গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২০ অক্টোবর) বেলা ১১টায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়।
কিন্তু ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবির সদস্যরা উপস্থিত থেকেও কোনো সহযোগিতা করেননি। তাই ওই গণহত্যার সহযোগী হিসেবে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবি জানান।
বিপ্লবী ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, জেলা প্রশাসককে অপসারণের পাশাপাশি আইন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্ট হাসিনার দালালদের অপসারণ, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে এবং অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...