
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চান ফেনী জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, পুলিশ ক্লিয়ারেন্স বা সেবার নামে ঘুষ গ্রহণ বরদাস্ত করা হবে না। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুষ নিলে সংশ্লিষ্ট পুলিশ এ জেলায় চাকরি করতে পারবে না।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমি এর আগেও একটি জেলার এসপি হিসেবে দায়িত্বে ছিলাম। কোনো দোষী যাতে মামলা থেকে বাদ না যায় আর কোনো নিরপরাধ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য আমি ওই জেলায় দায়িত্ব পালনকালে খুবই শক্ত অবস্থানে ছিলাম।
আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, ফেনীতে মামলার ক্ষেত্রে কোন নিরপরাধ ব্যক্তিকে অহেতুক ফাঁসানো হবে না। প্রকৃত দোষী যতবড় ক্ষমতাশালী হোক না কেন সে মামলা থেকে বাদ যাবে না। মাদক একেবারেই নির্মূল করা সম্ভব না। তবে ফেনী জেলায় মাদকের ভয়াবহতা কমানোর জন্য আমি কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।
সবশেষে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
উপস্থিত সাংবাদিকরাও পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ জুন) বিদায়ী পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যভার বুঝে নেন নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এর আগে তিনি সিআইডিতে (অপরাধ তদন্ত বিভাগ) বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা সাতক্ষীরা জেলার কৃতি সন্তান।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...