
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ মার্চ “রাসেল ভেরাইটিজ স্টোর”-এ দুই বোরকা পরিহিত নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা মালামাল কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে।
এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়। পরে দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ।
বুধবার বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) ও শিশুটিকে আটক করা হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর আসামি শানু বেগমকে (৩৮) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকানিদের অগোচরে টাকা চুরি করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী তার নানীর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...