
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ মানিকগঞ্জে সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর খেয়াঘাট ব্রিজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ ইং) বিকেল ৫টার দিকে বড় কালিয়াকৈর খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ থাকায় এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। অবিলম্বে ব্রিজের কাজ সম্পূর্ণ করার দাবি জানান এলাকা বাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাইর ২ আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন। তিনি বলেন, “ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এলাকার মানুষের চলাচলের ভোগান্তি আর সহ্য করা যাবে না।”
মানববন্ধনের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী আব্দুস সালাম। বক্তারা বলেন, দ্রুত ব্রিজের কাজ শেষ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, “আগের ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় ব্রিজের নির্মাণকাজ থমকে আছে। বর্তমানে নতুন করে টেন্ডার প্রক্রিয়া চলছে। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই পুনরায় কাজ শুরু হবে।”
এদিকে ব্রিজের কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর ভোগান্তি চরমে । প্রতিদিন যাতায়াতে পড়তে হচ্ছে নানা সমস্যায়। ইঞ্জিনিয়ার আশ্বস্ত করেছেন, দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ আবার শুরু করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...