
হাসনাত তুহিন ফেনী:- ফেনীর ফুলগাজী, পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের ৬শ মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লা রেঞ্জ কমান্ডার, পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বস্ত্র সামগ্রীগুলো তুলে দেন।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলার ১শ টি পরিবার ও বিকালে দক্ষিণ দৌলতপুর তা’লীমুল কোরান নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ফুলগাজী উপজেলার ১শ পরিবারসহ সর্বমোট ২শ পরিবারের ৬ শতাধিক মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা ও কুমিল্লা রেঞ্জ পক্ষ থেকে এর আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে কুমিল্লা রেঞ্জ কমান্ডার বলেন, এ উপহার সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের মানুষের দূর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি করবে। খুব শীঘ্রই ফেনী জেলার অন্যান্য উপজেলাতে বস্ত্র সামগ্রী বিতরণ করা হবে।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিজে উপস্থিত হয়ে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ প্রান্তিক কৃষকসহ ও পরে মহাপরিচালকের পক্ষে কুমিল্লা রেঞ্জ কমান্ডার ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আরো ৫০ জন প্রান্তিক কৃষক সর্বমোট ৩৫০ জন কৃষকের মাঝে ১০০ একরের অধিক জমির জন্য ধানের চারা বিতরণ করেন।
এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলার উদ্যোগে নিজস্ব ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহ ও কৃষকদের মাঝে শীতকালীন শস্য বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...