
আমার বাংলাদেশ পার্টি’র নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি প্রফেসর ডা. মেজর আবদুল ওহাব মিনার (অব.) বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি সাধন ব্যতীত জাতীয় নির্বাচন হলে অন্তর্র্বতীকালীন সরকারের জন্য সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা স্মরন করিয়ে দিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে অন্তর্র্বতীকালীন সরকারের যৌক্তিক সিদ্ধান্তে সহযোগিতা করার আহ্বান জানান। অপরদিকে নিজেদের পারস্পরিক ভুল বোঝাবুঝির ফাঁকে পতিত স্বৈরাচার কোনভাবেই যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুমকি’র পাংগাশিয়ায় এবি পার্টি দুমকি উপজেলা শাখা কর্র্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
জুলাই অভ্যুত্থানে নিহত পাংগাশিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের মেয়ের ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, আইনের শাসন না থাকায় দেশে প্রতিনিয়ত ধর্ষনের মতো অপরাধ বেড়েই চলছে। মানুষের মধ্যে মানবিক গুণাবলী ভীষণভাবে লোপ পেয়েছে।
নৈতিক শিক্ষার অনুপস্থিতি, ধর্মীয় অনুশাসনের ব্যাপক ঘাটতি, আইনের শাসনের অভাব এবং সুস্থ বিনোদনের অভাবের কারণে সমাজে এ পাশবিক আচরণ বেড়ে গেছে। অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। তাহলে হয়তো এসব ঘটনার পুণরাবৃত্তি ঘটবে না।
পার্টির উপজেলা শাখার সদস্য সচিব মুশফিকুর রহমান’র সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের যুব পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান, প্রেসক্লাব দুমকি’র সহ সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন ও পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...