• ময়মনসিংহ রাজনীতি
  • বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আপেষহীন নেত্রী বেগম খালেদা জিয়া- জয়নাল আবেদীন

বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আপেষহীন নেত্রী বেগম খালেদা জিয়া- জয়নাল আবেদীন

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ , ১৫ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

“বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রুষানলে পরে জেল, জুলুম, হুলিয়া সমস্ত কিছু মেনে নিয়েছেন।

শুধু তাই নয় উনার ছোট ছেলে আরাফাত রহমান কুকুকে এই স্বৈরাচার শেখ হাসিনা হত্যা করেছে, এটাও মেনে নিয়েছে শুধু মাত্র বাংলাদেশের মানুষের গণতন্ত্র মুক্তির কথা ভেবে।

বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আপেষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ময়মনসিংহের ত্রিশালে ৬নং ত্রিশাল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির ব্যক্তবে জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক,ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন এই সব কথা বলেন।

১৪ মার্চ শুক্রবার বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার স্থানীয় জনগণের সাথে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে ত্রিশাল বিএনপির জনপ্রিয় এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের আত্মার মাগফিত কমনা করবেন।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে আছে । আমাদের প্রিয়নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন। আধুনিক বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যিনি নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা জন্য দোয়া প্রাথনা করি।

এ সময় ত্রিশাল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার হায়দার ভুট্টো সহ সাংবাদিক,স্থানীয় ওলামায়ে কেরাম ও ত্রিশাল ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।