
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করবে ইইউ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মিলার।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইইউ সহযোগিতা করবে।
তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ১৫০ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ভোট কবে হবে সে বিষয়ে আলোচনা হয়নি। তারা তো জানেন, হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। আমি তো এর বাইরে কিছু বলতে পারব না।
নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে ইইউ একমত উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।
তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন কাজ করছে, এমন আশ্বাস দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...