
“ঐক্য, শিক্ষা, সংস্কৃতি, প্রগতি” স্লোগানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির ১৬তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা সুরেশ মোহন ত্রিপুরা, মনিন্দ্র লাল ত্রিপুরা, প্রভাংশু ত্রিপুরা, ক্ষেত্র মোহন রোয়াজা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরাসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা নলেন্দ্র লাল ত্রিপুরা বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কমল বিকাশ ত্রিপুরাকে সভাপতি, অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনকে সাধারণ সম্পাদক এবং পরেন্দ্র লাল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...