
ন্যাশনাল পিপলস পার্টির (এন.পি.পি) চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের কতিপয় মিডিয়া মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা মোটেও কাম্য নয়।
অসাম্প্রদায়িক চেতনায় আমরা এদেশে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করলেও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।ফাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে বসে কুটকৌশল চালাচ্ছেন।
বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা একের পর এক ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো সজাগ থাকায় আওয়ামীলীগের কুটকৌশল ও অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এনপিপি জেলা শাখা আয়োজিত দলে নবাগতদের যোগদান অনুষ্ঠানে একথা বলেন।
এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মো: আনোয়ার হোসেন খান,উপদেষ্টা কাজী শওকত আলী, সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ,নড়াইল পৌর কমিটির সভাপতি মো: আরজান বেগ, সেক্রেটারি জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সেক্রেটারি মো: বদরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
নড়াইলের জুড়ালিয়া আদর্শ কলেজের প্রভাষক এমএম হেদায়েত আলী,মো: জামাল আলী, আউড়িয়া ইউপির সাবেক মেম্বর আকরাম হোসেন তোতা ভূঁইয়া, নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি মো: হাফিজ শিকদার,রুহুল আমীন, নাসির শেখসহ শতাধিক ব্যক্তি এপিপিতে যোগদান করেন।
আগামিতে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো দেশ পরিচালনা করবে উল্লেখ করে এনপিপি চেয়ারম্যান আরও বলেন,আওয়ামীলীগের আমলে দিনের ভোট রাতে হলেও বর্তমান সরকারের অধীনে ভোট হবে স্বচ্ছ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...