
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের নবগঠিত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত মানিকগঞ্জ জেলা ইউনিটের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২২ শে আগস্ট ২০২৫ ইং শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়।
এই উপলক্ষে বিএনপির প্রয়াত বর্ষীয়ান নেতা সাবেক শিল্পমন্ত্রী ও মুন্নু গ্রুপের সাবেক চেয়ারম্যান হারুণার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ,চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খান রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন জেলা
আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা আহবায়ক কমিটি সদস্য গোলাম আবেদীন কায়সার।
মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক আফরোজা
খানম রিতাকে অব্যর্থনা জানান মানিকগঞ্জ জেলা ইউনিটের পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,
জেলা ইউনিটের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন
জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ হায়দার আলী মিয়া যুগ্ম আহবায়ক মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম সদস্য , বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল বাশার আহবায়ক ঢাকা মহানগর ইউনিট কমান্ড ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ দারোগা পরে ৫২ থেকে ৭১ এবং ২৪শে জুলাই-‘গণঅভ্যুত্থানে হত্যাকান্ডে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরিচিতি সভায় ৭ উপজেলা হইতে বীর মুক্তিযোদ্ধাদের এবং বিএনপি’র নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এবং অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি আফরোজা খানম রিতা। তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশের গর্বিত সন্তান। এদেশের জনগণ বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এ দেশ পেয়েছে তাই দেশ জনগণের অতন্ত্র প্রহরী হিসেবে জনগণ আপনাদের নিকট ভালো কিছু আশা করে।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার অনুষ্ঠানের বিশেষ অতিথি ইয়াসমিন খাতুন বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান আপনাদের অবদানের কথা জাতি কোনদিন ভুলবে না। আমিও বীর মুক্তিযোদ্ধার সন্তান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব অনুষ্ঠানের প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেক হোসেন খান বক্তব্যে বলেন আমরা মহান স্বাধীনতা যুদ্ধের মেজর জিয়ার ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি।
পরিচিতি সভায় ৭ উপজেলা হইতে প্রায় ৪০০জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান উপস্থিত সকলকে নবগঠিত জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...