
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিব’র (২৩) হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নিহত সজিবের পরিবার, সহপাঠী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় কালিগঞ্জ বাজার সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে কালিগঞ্জ বাজারে মানববন্ধনে বিক্ষোভকারীরা সজিব হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্তের জের ধরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিবকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি।
উল্টো পুলিশ আসামিপক্ষের কাছ থেকে লাভবান হয়ে নিহত সজিবসহ তার পরিবারের ১০ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বাকেরগঞ্জ অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা বলেন, সজিব হত্যায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য , গত ২৮ মার্চ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুর চালিয়ে সজিবসহ ৫ জনকে আহত করে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে সে মারা যায়। সজিবের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...