
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের পারডেমনামারা (বাগলী) বাজারে নেই কোন উন্নয়নের ছোয়া দির্ঘদিন ধরে বাজার অ ব্যপস্থাপনার মধ্যে দিয়ে চলছে।
রাস্তার উপর মাছের বাজার, একটু বৃষ্টি হলেই বাজারের মধ্যে জলাবন্ধতার সৃষ্টি হয়,সাধারণ মানুষের কষ্ট হয়।
এদিকে দির্ঘদিন ধরে ওই বাজারে সরকারি জায়গা দখল করে ইচ্ছেমত দোকান ঘর উত্তোলন করে কেউ নিজে ব্যবসা করছে আবার অনেকেই ভাড়া টাকা নিচ্ছেন। সম্প্রতি পাংশা উপজেলা নির্বাহী অফিস থেকে এ বছর হাট ইজারা দিয়েছেন। ইজারাদার এ বাজার ক্রয় করে বেশ বিপাকে রয়েছে।
রবিবার পাংশা উপজেলা নির্বাহী অফিসার বরাবার লিখিত ভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে আবেদন করেছেন ওই বাজারের ইজারাদার ও পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান।
আবেদনে তিনি উল্লেখ করেছেন বাজারে বিভিন্ন ধরনের সমস্য রয়েছে একটু বেশী হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়,বাজারে কোন সেট নেই, রাস্তার উপর মাছের বাজার, ইচ্ছেমত সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মান করা হয়েছে। এসকল বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করেছি।
ইতি পূর্বে ওই বাজার পরিদর্শন করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, উপজেলা সহকারী কমিশনার ভ’মি আমিনুল ইসলাম।
বাজার ইজারার হাফিজুর রহমান ও বাজার সংশ্লিষ্ঠরা প্রত্যশা করছেন দ্রুত সময়ের মধ্যে বাজারে শৃংঘলার সাথে উন্নয়ন সাধিত হবে সেই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক সরকারের সঠিক নিয়মে বাজারের উন্নয়ন সাধিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...