
সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে।এ সময় সিয়াম গাজীর বাবাসহ আরও দুই যাত্রী আহত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল)সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সাহাবাড়ীর পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তমিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সিয়াম গাজী তেলীগাতী গ্রামের মজিবর রহমান গাজীর ছেলে।
মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তমিজ উদ্দিন জানান,সকালে মজিবর রহমান গাজী তার এক নিকট আত্মীয়ে মৃত্যুর সংবাদে মোরেলগঞ্জের তেলীগাতী থেকে ইজিবাইক ভাড়া করে পিরোজপুর যাচ্ছিল।
ইজিবাইকটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহাবাড়ীর পুল এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই সিয়াম গাজী নিহত হয়।এ সময় সিয়াম গাজীর বাবা মজিবর রহমান গাজী,ইজিবাইক চালক বাপ্পী ও অপর এক যাত্রী আহত হয়।
খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...