
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত চোর-ডাকাত দলের সদস্য মোঃ বাছেদ (২২) কে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ফুলতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বাছেদ উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেজামোড়া গ্রামের মৃত পণ্ডিত মিয়ার ছেলে।এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উল্লেখ্য, বাছেদসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে অটোরিকশা ছিনতাইয়ের একটি ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে।
সে সময় যাত্রী সেজে অটোরিকশায় উঠে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় চালককে বেঁধে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে স্থানীয় জনতা বাছেদকে আটক করে থানায় সোপর্দ করলে সে ঘটনার দায় স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে। তবে দীর্ঘ সময়েও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...