
দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংকঋণের ব্যবস্থা করে দেওয়া হবে, জমি বিক্রি করতে হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।
বক্তব্যে তিনি বিশেষ করে বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, আমাদের দেশের মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থের তীব্র সংকটে পড়েন। অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয়, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই সংকট সমাধানে বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।
তিনি বলেন, নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা বেশি। আমরা চেষ্টা করেছি মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের পরিকল্পনা জানানোর। রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সামনে দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে চাই।
তিনি আরও বলেন, কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে; তাই কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। তরুণদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে চাই, যাতে করে দেশ-বিদেশের কর্মসংস্থানের মাধ্যমে তারা নিজেদের গড়ে তুলতে পারে।
তারেক রহমান বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মানুষ নিরাপদে বাস করতে পারে। সবাই একসঙ্গে কাজ করলে দেশের সব সমস্যার সমাধান করা যাবে। সবাই মিলে কাজ করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।
বর্তমানে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপির সবচেয়ে বেশি দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে হবে। বিগত সময়ে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। সামনে বহু কাজ, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে।
বহু নির্যাতনের পরও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ গড়ার পরিকল্পনা রয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবসময় জনগণের সমর্থন পেয়ে আসছে। দেশের মানুষের সমর্থন থাকায় বিএনপি কখনো জনগণকে ছেড়ে চলে যায়নি।
তিনি আরও বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট চাই। দেশকে পুনর্গঠন করাই বিএনপির একমাত্র লক্ষ্য; দেশকে আমাদেরই গড়তে হবে। বিএনপি দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...