বিশ্ব হাসি দিবস পালিত

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ , ২ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
সংগৃহীত ছবি।

আজ বিশ্ব হাসি দিবস। প্রতিবছর অক্টোবরের প্রথম শুক্রবার বিশ্ব হাসি দিবস পালন করা হয়। হর্ষোল্লাস এবং ভালো কাজ-এর জন্য এই দিন এ দিবসটি পালন করা হয়। এ বছর শুক্রবার (২ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব হাসি দিবস।

হাসি মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মনস্তত্ত্ববিদদের মতে, একটি সুন্দর হাসি কেবল মানুষের মন ভালোই করে না, বরং আশপাশের পরিবেশকেও আনন্দমুখর করে তোলে।

আজকের এই বিশেষ দিনে বিশ্ববাসীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়। দৈনন্দিন যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে মানুষ যেন একটু হাসিমুখে বাঁচতে পারে এবং একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নিতে পারে, সেটাই এই দিবসের মূল তাৎপর্য।

বিভিন্ন সামাজিক সংগঠন ও চিকিৎসাবিজ্ঞানীরাও হাসির শারীরিক ও মানসিক উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি পালন করে থাকেন।

মন্তব্য লিখুন

আরও খবর