
বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই পুণ্যোৎসব উদযাপিত হয়, যা বুদ্ধের ত্রিস্মৃতি—জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের—স্মরণে উৎসর্গ করা হয়।
এই পবিত্র দিনে (রবিবার, ১১ মে ২০২৫) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ‘য়ংড বৌদ্ধ বিহার’ পরিদর্শন এবং পূর্ণিমা উপলক্ষে ব্যক্তিগত পক্ষ থেকে বুদ্ধমূর্তি দান করেন। এসময় তিনি পেরাছড়া ইউনিয়নের গিরিফুল, ধর্মপুর ও গোলাবাড়ি ইউনিয়ন আলুটিলা এলাকার বৌদ্ধ বিহারসমূহে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক (উপহার স্বরুপ সহায়তাও পৌঁছে দেন।

এর আগে রবিবার সকাল থেকে ‘য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির’ আয়োজনে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন দানানুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পুষ্পপূজা, ধাতু চৈত্য পূজা এবং বৌধি বৃক্ষের মাঝে পানি ঢালার মতো ধর্মীয় আচার।
এতেও অংশ নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, মং সার্কেলের চীফ সাচিংপ্রু চৌধুরী, আয়োজক কমিটির আহ্বায়ক মাস্রাথোয়াই মারমা সহ জেলার বিভিন্ন বিহারের ধর্মীয় গুরু ও নেতৃবৃন্দ।
এই আয়োজন বিশ্বশান্তির কামনা ও বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজে সহনশীলতা, মানবতা ও অহিংসা প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরো শক্তিশালী করে তোলে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...