
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌর শহরে একটি ইজিবাইকে গাদাগাদি করে ১৩ জন শিশুকে পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মনে শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি ইজিবাইকে চালকের আসনের সামনে এবং পেছনের যাত্রী বসার স্থানে গাদাগাদি করে প্রায় ১৩ জন শিশুকে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থায় ইজিবাইক চালক, প্রধান সড়ক দিয়ে ইজিবাইকটি চালাচ্ছেন।
জানা গেছে, ওই ইজিবাইকে থাকা শিশুরা বেনাপোলের পরিচিত ক্যাডেট মাদ্রাসা ‘আন নূর একাডেমি’র শিক্ষার্থী। তাদের গায়ে মাদ্রাসার পোশাক (হিজাব ও টুপি) এবং গলায় পরিচয়পত্র (আইডি কার্ড) ছিল। এতগুলো শিশুকে একটি ছোট ইজিবাইকে এভাবে বহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রধান সড়ক দিয়ে চলাচলের সময় যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বা অন্য যানবাহনের সাথে সংঘর্ষে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। শিশুদের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করে এই ধরণের পরিবহন ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষের চূড়ান্ত দায়িত্বহীনতা ও গাফিলতির পরিচয় বহন করে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “প্রশাসনের নাকের ডগায় এভাবে শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কিন্তু কেউ দেখছে না।” কেউ কেউ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু আন নূর একাডেমি কর্তৃপক্ষ এই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয়।
আন নূর একাডেমি কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ইজিবাইকে অতিরিক্ত শিশু পরিবহন বন্ধ করা এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য নিজস্ব বা মানসম্মত বিকল্প পরিবহন ব্যবস্থা চালু করা।
শিশুদের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরণের অবহেলা বা অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলেরও উচিত নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা...
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০...
গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ...
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন...
মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য হওয়ায় কংচাইরী...
মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা, মহাসড়কে চলবে...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা,...
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২