
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানার এক বিশেষ অভিযানে ০৪ জন আসামী’কে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে কলেজ ছাত্রী অপহরণ মামলায় ০২(দুই) জন সাথে ছাত্রী উদ্ধার, ইজিবাইক বিক্রির নামে প্রতারনা মামলায় ০১ জন এবং সাত বছরের জি আর সাজা পরোয়ানাভূক্ত ০১ জন আসামী সহ মোট ০৪(চার) জন গ্রেফতার।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,গত ১০ নভেম্বর ২০২৪ ইং সকাল আনুমানিক ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর গ্রামস্থ কলেজ পড়ুয়া সানিয়া আফরিন(১৬) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা দিয়ে শিবনাথপুর হতে কদমতলাগামী সড়কে জনৈক রেজাউলের বাড়ির কাছাকাছি ইটের সলিং রাস্তার উপর পৌছলে আসামী ১। হৃদয় হোসেন বাবু (২১), পিতা-মো. আইয়ুব আলী ২। বিল্লাল হোসেন হৃদয় (৩৭), পিতা-মৃত আব্দুস সালাম, উভয় সাং-কাগজপুকুর (স্কুল পাড়া), উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পরস্পর যোগসাজসে মেয়েটিকে অপহরণ করে। পরে মেয়ের বাবা মো.আমিরুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
মামলার সূত্রধরে বেনাপোল পোর্টথানা পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে ১২/১১/২০২৪ ইং তারিখ রাতে পার্শবর্তী থানা ঝিকরগাছা এলাকা হতে অপহৃত সানিয়া আফরিন’কে উদ্ধার ও আসামী হৃদয় হোসেন বাবু এবং বিল্লাল হোসেন হৃদয়’কে গ্রেফতার করে।
অপরদিকে,গত ০২/১০/২০২৪ ইং তারিখ বেনাপোল কাস্টম হাউজের সম্মুখস্ত ঘরোয়া হোটেলের ভিতরে ০৪টি ইজিবাইক বিক্রয়ের নামে প্রতারনামূলক ৩.৫০,০০০/-তিন লাখ পঞ্চাশ হাজার টাকা) আত্মসাতের ঘটনায় মো.সুজন ইসলাম(৩২) পিং-মৃত বাবর আলী,গ্রাম-ঘুরুলিয়া,থানা- কোতয়ালী,যশোর বাদী হয়ে আসামী ১। মোঃ জামাল উদ্দিন (৪২) পিতা-মোঃ আব্দুল করিম, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-ঘুরুলিয়া উত্তরপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ২। অলোক কুমার ঘোষ (৩২), পিতা-মহাদেব ঘোষ, সাং-বাকা ভবানীপুর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা, এ/পি-সাং- বেনাপোল পোর্ট, সহ তার সহযোগী অজ্ঞাতনামা ১ জন আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে। মামলার সুত্রধরে পোর্টথানা পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে বুধবার(১৩ নভেম্বর) মধ্যরাত আনুমানিক ৩টার দিকে ১নং আসামী জামাল উদ্দীন কে বেনাপোল পোর্টথানাধীন ছোট আছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সবশেষে, ৭ বছরের জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী মো. মোক্তার হোসেন, পিতা- মোহর আলী, সাং- পোড়াবাড়ি, থানা- বেনাপোল পোট, জেলা- যশোহরকে গ্রেফতার করা হয়।
উপরিল্লিখিত গ্রেফতার ০৪ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে অদ্য ১৩ নভেম্বর/২০২৪ ইং তারিখ তাদের’কে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মো.রাসেল মিয়া জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...