বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর থেকে প্রকাশিত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক রানার’-এর ৪৫ বছর পূর্তি ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল পৌরসভা কার্যালয়ের কনফারেন্স রুমে কেক কাটা ও এক জমকালো আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে দৈনিক রানার-এর বেনাপোল প্রতিনিধি মো. ফোরকান জামানের সভাপতিত্বে এবং সময় টিভির স্টাফ রিপোর্টার মো. আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।

বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন,মো.গিয়াস উদ্দিন(উপ-পরিচালক,বেনাপোল বন্দর),মো.সাইফুল ইসলাম বিশ্বাস(সচিব,বেনাপোল পৌর সভা), বিএম রনি(প্রশাসনিক কর্মকর্তা,বেনাপোল পৌরসভা),মো.সাইফুর রহমান(ওসি,বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন),মো.শরিফুল ইসলাম(এস আই,বেনাপোল পোর্টথানা),মো.মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,যুবদল,শার্শা উপজেলা), মো.ইমদাদুল হক ইমদাদ(সদস্য সচিব,যুবদল,শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী),সাবরিনা মমতাজ(সাধারণ সম্পাদক,আলোকিত নারী সমিতি),আহম্মদ আলী শাহীন(সভাপতি,উপজেলা প্রেসক্লাব,শার্শা),মো.এনামুল হক(প্রেসক্লাব বেনাপোল),শেখ কাজিম উদ্দিন(সভাপতি,বন্দর প্রেসক্লাব) ও মো.সাহিদুল ইসলাম শাহীন(সভাপতি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল)।

​আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহসিকতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা এবং পরবর্তী সময়ে তাঁর সুযোগ্য সন্তান সাইফুল ইসলাম মুকুলের সম্পাদনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী ও অন্যায়-অপকর্মের বিরুদ্ধে ‘দৈনিক রানার’ সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে।

সত্য প্রকাশের এই আপসহীন যাত্রায় ১৯৯৮ সালের ৩০ আগস্ট তৎকালীন সম্পাদক সাইফুল ইসলাম মুকুলকে বোমা মেরে নির্মমভাবে হত্যা করা হলেও পত্রিকাটি জনগণের পক্ষে কথা বলার অবস্থান থেকে একচুলও সরে দাঁড়ায়নি।

​বর্তমানে ‘দৈনিক রানার’ যশোর ও ঢাকা থেকে একযোগে নিয়মিত মুদ্রিত হচ্ছে। পাশাপাশি এর ই-পেপার, অনলাইন ওয়েব পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম পদ্মা পারের ১৩টি জেলাসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং রাজধানীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। উল্লেখ্য, পত্রিকাটি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) কর্তৃক সরকারি মিডিয়া তালিকাভুক্ত।

​যাত্রার ৪৫ বছর পূর্তি ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বিশেষ স্মারক সংখ্যা। এই বিশেষ সংখ্যায় দেশের বরেণ্য ব্যক্তিত্বদের শুভেচ্ছাবাণীসহ শিক্ষা, কৃষি, সংস্কৃতি, শিল্প-সাহিত্য ও সমসাময়িক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।

আলোচনা সভা শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মাঝে কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর