
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- “রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”—এই স্লোগানকে ধারণ করে বেনাপোলে “বন্ধন ব্লাড ফাউন্ডেশন”র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব।
সহসভাপতি মাহমুদুর রহমান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ:সভাপতি মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান- ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজসেবক- মনির হোসেন, সাংবাদিক- জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব- সবুজ হোসেন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-মো.আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক- সাইফুর রহমান, পরিচালক- আরিফুজ্জামান বিল্লু, উপদেষ্টা- বাদশা বিশ্বাস, মুক্তার আলী, রকি মাহমুদ, ইনামুল হোসেন, ইসলামুল হক সবুজ, সজীব মল্লিক, আরিফুল ইসলাম আরিফ, সুমন হোসেন, হাবিব হোসেন, রায়হান সিদ্দিক, রোকনুজ্জামান রাকিব, ও রানা আহম্মেদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা বিভাগের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস গণ এই অনুষ্ঠানে যোগ দেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অতিথি, সদস্য এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...