
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন দুর্গাপুর এলাকা হতে ০১ কেজি গাঁজা ও পাচার কাজে ব্যবহৃত মোটর চালিত ভ্যান সহ মো.জিল্লুর রহমান(৪০) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
পোর্টথানা সূত্রে জানা গেছে,গোপণ সংবাদের ভিত্তিতে
সোমবার(২৪ মার্চ) দিবাগত মধ্যরাত ৪টার দিকে অত্র থানার একটি আভিযানিক দল দূর্গাপুর এলাকায় অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন এসআই / বিনয় কুমার হালদার ও এএসআই আইয়ুব আলী সহ সঙ্গীয় ফোর্স। তথ্য অনুসারে ঐ এলাকার একটি পাকা রাস্তার উপর অপেক্ষারত মোটর চালিত ভ্যান চালক’কে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা ০১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আসামী জিল্লুর বাড়ী ঐ এলাকায়,তার পিতার নাম মো.আব্দুর রাজ্জাক।
গাঁজা উদ্ধারের বিষয়ে থানার অফিস ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানিয়েছেন,থানার আওতাধীন এলাকায় চোরাচালান রোধ,আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক পাচার রোধে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় এবং “ক” সার্কেল,নাভারণ,যশোর’র দায়িত্ব প্রাপ্ত অফিসার এএসপি নিশাত আল নাহিয়ান মহোদয়ের নির্দেশনায় থানার এলাকাগুলোয় পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। যার ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিওিতে ০১ কেজি গাঁজা সহ আসামী জিল্লুর মাদক পাচার কাজে ব্যবহৃত ভ্যান সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামী জিল্লুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১৭ তাং ২৪/০৩/২৫ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯( ক)/ ৪১/৩৮।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...