
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করে।
অধিনায়ক আরও উল্লেখ করেন, “মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...