
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ৭,২৯,২০০/- (সাত লক্ষ উনত্রিশ হাজার দুইশত) টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ ঘিবা বিওপির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন ৭নং ঘিবা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
অন্যদিকে, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা চোরাচালানী পণ্যের একটি বড় চালান জব্দ করে। এই দুটি স্থান থেকে মোট ৮৩টি ভারতীয় শাড়ী, ১.৫ কেজি জিরা, ০৭ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি এই অভিযানের সাফল্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর।
আমাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবেই এই সাফল্য অর্জিত হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ২৫ কেজি গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত অন্যান্য চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
সীমান্তে বিজিবির এই ধারাবাহিক অভিযানে স্থানীয় অপরাধী ও চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...